মঙ্গলবার সকালে নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া গ্রামের গঙ্গারঘাট এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটোটি,সূত্রের খবর গত শনিবার গভীর রাতে নাদনঘাট থানার ডাঙ্গাপাড়া গ্রামের বাড়ি থেকে চুরি যায় রফিকুল শেখের টোটোটি,পরে চুরি যাওয়া টোটোটি ফিরে পেতে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করে রফিকুল শেখ,এদিন সকালে ঘোলাপাড়া গ্রামের কিছু কৃষক শাকালু তুলতে গিয়ে গঙ্গার জলে ওই টোটোটিকে দেখতে পায়।