আরএসএস এর শতবর্ষ পূর্তি এবং রাম মন্দির প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা সদর এলাকায় একটি শোভাযাত্রাসহ মিছিলের আয়োজন করে ভালুকা বজরং দল। এই দিনের এই মিছিল ভালুকা লিচুবাগান থেকে শুরু হয়ে ভালুকা বাস স্ট্যান্ড মহলদার পাড়া মনিপুর সহ একাধিক এলাকা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় এলাকার প্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। সুসজ্জিত এই শোভাযাত্রা বিভিন্ন পদ পরিক্রমা করার মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়।