সারেঙ্গা: পালস পোলিও কর্মসূচি পর্যবেক্ষণে সারেঙ্গায় এলেন জেলা ও রাজ্যের মনিটরিং অফিসার
সারা রাজ্য জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। সারেঙ্গা ব্লকেও চলছে সেই কর্মসূচি। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের পালস পোলিওর দু ফোটা টিকা খাওয়ানো হচ্ছে পোলিও রোগ দূরীকরণের উদ্দেশ্যে। সেই কর্মসূচি সারেঙ্গা ব্লকে কেমন চলছে তা দেখতে আজ সারেঙ্গায়েক এলেন জেলা ও রাজ্যের মনিটরিং অফিসার। তারা সারেঙ্গা ব্লকের বিভিন্ন এলাকায় যান এবং শিশুরা পালস পোলিওর টিকা খেয়েছে কিনা খোঁজ নেন।