নদী খননে ক্ষতির আশঙ্কা,কাজের বিরোধিতা করে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনায় শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় খানাকুলের হেলানে।জানা গেছে,সরকারি নির্দেশে কানা মুণ্ডেশ্বরী নদীর পলি উত্তোলনের কাজ শুরু হবে।নদীতে নেমেছে JCB।স্থানীয় মানুষের অভিযোগ,নিয়ম মেনে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে তা মানা হবেনা।ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষকে ক্ষতির মুখে পড়তে হবে।তাই তারা কাজের বিরোধিতা করে বিক্ষোভ দেখান।ঘটনাস্থলে পুলিশ,প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিয়ে বিক্ষোভ তোলেন।