দেশ সেবার জন্য এসএসসি জিডিতে চাকরি পেয়েছে ৩১ জন ছাত্রছাত্রী। আর সেই সকল ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করতে ইনস্টিটিউট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করল। বিকে স্যার ইনস্টিটিউট নামে ওই বেসরকারি সংস্থার তরফে সমস্ত এসএসসি জিডিতে চাকরি পাওয়া ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। যেভাবে এই সমস্ত ছাত্র-ছাত্রী কঠোর পরিশ্রম করার মধ্য দিয়ে ফল পেয়েছে।গ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা দেশ সেবার সুযোগ পেয়েছে। তাদের নিয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠান।