আজ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ১৬৭ তম জন্মদিন পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পালন করে ঘোষেরচক শিবালয় মন্দির কমিটি ।তিনি ছিলেন ভারতীয় বাঙালি পদার্থবিদ , জীব বিজ্ঞানী , প্রত্নতত্ত্ব বিদ , কল্প বিজ্ঞানের রচয়িতা । তিনি ১৯১৭ সালে " বসু বিজ্ঞান মন্দির " প্রতিষ্ঠা করেছিলেন । তিনি ১৯১৬ সালে নাইট পুরস্কার এবং ১৯২০ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন । ১৮৫৮ সালের ৩০ শে নভেম্বর আজকের দিনে তিনি বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহন করেছিলেন ।