ভারতীয় জনতা পার্টির বারুইপুর পূর্ব ১নং মণ্ডলের উদ্যোগে চিনের মোড়ে একটি পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যাদবপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা শ্রাবনী দাস।সভায় মণ্ডলের লড়াকু ও সক্রিয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তৃতায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়।