কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরে রহস্যজনক অগ্নিকাণ্ড—হঠাৎ করেই ঘরে ঘরে জ্বলে উঠছে আগুন, আতঙ্কে পরিবারের লোকজন, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
নদীয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চৌরাস্তা এলাকায় দেবাশীষ পাত্রের বাড়িতে একের পর এক অস্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচবার ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়—কখনও টেবিল ফ্যানের প্লাস্টিক, কখনও জানালার বা আলমারির পর্দায়। বাড়িতে আগুন জ্বালানোর কোনও সরঞ্জাম নেই, এমনকি পরিবারের কারও ধূমপানের অভ্যাসও নেই বলে দাবি। পরিবারের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও দুশ্চিন্তা কাটেনি।