পুরুলিয়া শহরের সন্নিকটে লাগদা এলাকায় গত পরশুদিন একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসা গাফিলতির খবর করতে গিয়ে নার্সিংহোমের মধ্যে থাকা এক ওষুধ দোকানদারের কাছে হেনস্থার শিকার হয় বেশ কয়েকজন সাংবাদিক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বুধবার রাত ৮ টা নাগাদ বরাবাজার থেকে সাংবাদিক হেনস্তা প্রসঙ্গে, ধিক্কার জানিয়েছেন সাধারণ মানুষ সহ বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো ও বিজেপির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক