হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকার নলিনী রঞ্জন ইনস্টিটিউট নামক একটি বেসরকারি বিদ্যালয়ে শুক্রবার ২৩শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। একইসঙ্গে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদ্যার দেবী সরস্বতীর পুজো।