নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বরাবাজার ব্লকের অন্তর্গত সারগো গ্রামে। বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়ির উঠোনে এক তের বছর বয়সি নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পাই বাড়ির লোকজন। নাবালিকাকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ঘটনাস্থলে পৌঁছান বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দেহটি ময়নাতদন্তের পরই জানা যাবে সঠিক মৃত্যুর কারণ।