স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রাজ্যের অন্যান্য হাসপাতালের পাশাপাশি নবদ্বীপ হাসপাতালে শুরু হতে চলেছে রোগীদের জন্য বিশেষ সান্ধ্যকালীন আউটডোর চিকিৎসা পরিষেবা,সপ্তাহে দুদিন মঙ্গল ও বৃহস্পতি বিকেল ৪টে থেকে ৬টা এই সুবিধা পাবেন রোগীরা,আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিউরো সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে সূচনা হবে সান্ধ্যকালীন বিশেষ আউটডোর চিকিৎসা পরিষেবা,এই পরিষেবার জন্য এক সপ্তাহ পূর্বে নাম নথিভুক্ত করতে হবে প্রতিটি রোগীকে জানালেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার