২০৩০ সালের মধ্যে দেশ থেকে HIV এইডস নির্মূল করার লক্ষ্যে রক্তদান শিবির র্যালি সহ একগুচ্ছ অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতা মূলক কর্মসূচি চালানো হল।ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রিভেনসিয়াল এন্ড কন্ট্রোল বোর্ড এর পরিচালনায় খানাকুলের রঘুনাথপুরে করা হয় এই সমস্ত কর্মসূচি।রঘুনাথপুর থেকে রাজা রামমোহন রায় মেমোরিয়াল পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালিও করা হয়।অংশ নেই একাধিক স্কুল,কলেজ,স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।