ইটাহার: শরীক দল ছাড়ায় বামফ্রন্ট মনোনিত CPI প্রার্থী সুদীপ্ত দাসকে সঙ্গে নিয়ে ইটাহার সদর এলাকায় প্রচার করলেন শ্রীকুমার মুখার্জি
শরীক দলের কোনও নেতা কর্মী ছাড়াই বামফ্রন্ট প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন ইটাহারের প্রক্তন বিধায়ক তথা সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়। বুধবার বিকেলে ইটাহার সদর এলাকায় বামফ্রন্ট মনোনিত সিপিআই প্রার্থী সুদীপ্ত দাসকে সঙ্গে নিয়ে প্রচার করেন সিপিআই নেতৃত্ব। শ্রীকুমার নিজেই সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন দলীয় প্রার্থীকে। এদিন ইটাহার হাটখোলা এলাকার সিপিআই এর দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু হয়। এরপর সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করেন।