গত ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা। যার মূল লক্ষ্য জীবন-জীবিকা বাঁচাও, বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা করো। রাজ্যের ১১টি জেলা ঘুরে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ১৭ ডিসেম্বর হওয়ার কথা সমাপ্তি সমাবেশ।