ইটাহার: সপ্তাহের প্রথম দিনে ইটাহার বিধানসভার জয়হাট অঞ্চল জোরদার প্রচার করলেন BJP প্রার্থী সবিতা বর্মন
সপ্তাহের প্রথম দিনে জোড় কদমে প্রচার করলেন বিজেপি প্রার্থী সবিতা বর্মন। সোমবার জয়হাট সকাল থেকে জয়হাট অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী। এদিন তিনি শতাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে জয়হাট অঞ্চলের কসবা, জয়হাট, গোলহাট ও চাঁকলা সহ বিভিন্ন বুথে বাড়ি বাড়ি প্রচার করেন। মূলত, তৃণমূলের দুর্নীতি ও অপশাসনকে অস্ত্র করেই মূলত এদিন প্রচার করেন সবিতা। প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত প্রার্থী এবং তিনি জয়ের বিষয়ে আশাবাদী।