শান্তিপুর: মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনায় শান্তিপুর ট্রাফিক পুলিশ তাঁদের হাতে গোলাপ ফুল, পেন ও চকলেট তুলে দিলো
মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনায় শান্তিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল, পেন ও চকলেট তুলে দেওয়া হলো, আজ থেকে শুরু হলো ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। এই পরীক্ষা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। প্রশা