রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ‘সংলাপ ও উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ রবিবার মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার দেওয়ানসরাই অঞ্চলে চোখে পড়ার মতো জনজোয়ার তৈরি হল। নেতৃত্বে ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মিনারুল ইসলাম রকি। সকাল থেকেই তিনি দেওয়ানসরাইয়ের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং রাজ্য সরকারের বিগত বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিজ হাতে তুলে দেন। রকিকে কাছে পেয়ে এলাকায় উচ্ছ্বাস ছিল চোখে পড়ার ম