বাড়েডি বুথে তৃণমূলের বৈঠক, উপস্থিত ব্লক সভাপতি। রবিবার দুপুর ৩ টা নাগাদ বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত সিন্দরী অঞ্চলের বাড়েডি বুথে তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হলো। আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। তার পূর্বে সমস্ত রাজনৈতিক দলগুলি ছোট বড় সাংগঠনিক বৈঠক সারছেন। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। এদিন বাগমুন্ডি ব্লক সভাপতি মানস মেহেতার নেতৃত্বে বিশেষকরে মহিলা সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে বিশেষ বৈঠকটি আয়োজিত হয়।