জলঙ্গির সাগরপাড়ায় ‘পাড়ার সংলাপ’, বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক এলাকায় জোরকদমে চলছে তৃণমূল কংগ্রেসের ‘পাড়ার সংলাপ’ কর্মসূচি। শনিবার দুপুরে এই কর্মসূচির অঙ্গ হিসেবে জলঙ্গীর সাগরপাড়া এলাকায় পাড়ার সংলাপে অংশ নেন বিধায়ক আব্দুর রাজ্জাক। এদিন কর্মসূচি চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক আব্দুর রাজ্জাক তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে