আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করতে তৎপর হলো পলাশীপাড়া থানার পুলিশ। আজ পলাশীপাড়া থানার বড়বাবুর উদ্যোগে পলাশিপাড়া মাইক ও সাউন্ড ব্যবসায়ী সমিতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় পরীক্ষার সময় শব্দমাত্রা সংক্রান্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।পরীক্ষাকালীন সময়ে নির্ধারিত শব্দসীমা অতিক্রম করলে করা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।