বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নদীয়া জেলার ধুবুলিয়া থানার অন্তর্গত হাঁসাডাঙ্গা বিলে সমীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হলো। কৃষ্ণনগর ওমেন্স কলেজের ভূগোল বিভাগের ছাত্রীবৃন্দ ও সহ-শিক্ষক-শিক্ষিকারা এই সমীক্ষায় অংশ নেন।সোমবার দুপুর দুটো নাগাদ তাঁরা জলাভূমির পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন। জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।