আমরা ক'জন ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ১ দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠা একাদশ কে হারাল সিংহ বাহিনী কনস্ট্রাকশন।রবিবার পারুল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।জানা যায়,স্বর্গীয় শঙ্কর প্রসাদ হালদার ও স্বর্গীয় অশোক কুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা ক'জন ক্লাবের পক্ষ থেকে এই ফুটবল প্রতিযোগিতা করা হয়।কলকাতা,বর্ধমান,খন্নান সহ হুগলি জেলার বেশ কয়েকটি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।খেলা দেখতে বহু দূর দুরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন মাঠে।