চাপড়া: কৃষ্ণনগর ১: চাপরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একুশে জুলাই এর প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হলো চাপড়ায়, উপস্থিত বিধায়ক,যুব সভাপতি
প্রসঙ্গত আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি স্বরূপ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার চাপরা ব্লকে বৃহৎ মিছিল অনুষ্ঠিত হলো। এদিনকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপড়া বিধানসভার বিধায়ক তথা নদিয়া উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রূকবানুর রহমান, নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অয়ন দত্ত সহ অন্যান্য ব্লক নেতৃত্ব গন।