বুধবার দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বাঁধ কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়বাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকার 531জন উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।আজ থেকে 7দিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানান ঐ গ্রাম পঞ্চায়েতের সচিব অভিজিৎ মুখার্জী।এদিনের ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উমারাণী মাহাত,উপ প্রধান কর্মাধ্যক্ষ ইয়াকুদ আনসারি সহ অন্যান্যরা।