ইটাহার: BJP প্রার্থী সবিতা বর্মনের নাম ঘোষণা হতেই ঢাক বাজিয়ে ও গেরুয়া আবির খেলে উচ্ছ্বাসে মাতল কয়েক শতাধিক BJP কর্মী সমর্থক
ইটাহারে নারিশক্তিকেই প্রাধান্য দিল পদ্ম শিবির। এবার ইটাহার বিধানসভায় বিজেপির প্রার্থী জেলা সম্পাদিকা সবিতা বর্মন। জানা গিয়েছে সবিতা ইটাহার বিজেপির লড়াকু মহিলা নেত্রী। তিনি একদিকে ইটাহার গ্রাম পঞ্চায়েতের সদস্যা। পাশাপাশি দায়িত্ব সামলাচ্ছিলেন জেলা সম্পাদিকার। বৃহস্পতিবার বিকেলে সবিতার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠেন ইটাহারের বিজেপি কর্মীরা। এদিন সন্ধ্যায় ইটাহার দাসপাড়া এলাকায় বিজেপি কার্যালয়ে প্রার্থী এসে পৌঁছাতেই স্বাগত জানায় শতাধিক কর্মী।