মালদা: মায়ানমারে সংঘটিত ভূমিকম্পের প্রভাব অনুভূত হল মালদাতেও। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ হঠাৎ মাটির কাঁপুনি অনুভব করেন জেলার বিভিন্ন এলাকার মানুষ। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বিশেষ করে বহুতল বাড়িতে থাকা বাসিন্দারা বেশি করে কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। তবে এই ভূমিকম্পে মালদা জেলায় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।প্রশাসনের পক্ষ থেকে