রানাঘাট ১: বীরণগরে চোর সন্দেহে এক নাবালোককে বেঁধে মারধর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, সোশ্যাল মিভিয়ায় ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
বীরণগরে চোর সন্দেহে এক নাবালোককে বেঁধে মারধর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, সোশ্যাল মিভিয়ায় ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরণগর এলাকায় শুক্রবার দুপুরে এক নাবালোককে চোর সন্দেহে ধরে গাছে বেঁধে মারধর করে স্থানীয় কিছু মানুষজন। স্থানীয়দের দাবি, মোবাইল চুরি করে পালাচ্ছিল ওই কিশোর। আর সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পরে ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক সকাল 11 টা 30 মিনিট নাগাদ ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ।