কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রামে ভৈম একাদশী উপলক্ষ্যে আজ থেকে শুরু হলো ১৮ দিন ব্যাপী মেলা, আর এই মেলায় ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় আর এই আবহে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের নজরদারি ছিলো চোখে পড়ার মতো, ভক্তরা শিবনিবাস মন্দিরে এসে পূজো দিয়ে আহার গ্রহণ করেন আর আজ বিকেল ৪ টে নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।