*মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে পুণ্য স্নানযাত্রা ফুলিয়ায়* সকাল থেকেই ঢল নেমেছে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যা ও পূর্ণিমার তিথির বিশেষ তাৎপর্য রয়েছে, যার মধ্যে মাঘী পূর্ণিমা অন্যতম। বিশ্বাস অনুযায়ী, এই পুণ্যতিথিতে গঙ্গাস্নান করলে পূর্ণ লাভ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই ভোর থেকে ফুলিয়া গঙ্গা নদীতে স্নান করতে ভিড় জমিয়েছেন বহু দূর-দূরান্তের পুণ্যার্থীরা। মাঘ মাসের পূর্ণিমা তিথিই মাঘী পূর্ণিমা নামে পরিচিত। বাংলা পঞ্জিকা অনু