চাকদা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশনে এলো ইসরো এর বাস স্পেস অন হুইল, তাই দেখতে উপচে পড়লো পড়ুয়াদের ভিড়। সূত্রের খবর, ভারতীয় বিজ্ঞানীদের সফলতা তুলে ধরতে বিজ্ঞান ভারতীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার চাকদা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশনে এলো ইসরো বাস স্পেস অন হুইলস। যে বাসে চন্দ্রযান, মঙ্গলযান সহ ইসরোর বিভিন্ন সামগ্রী রয়েছে। আর তাই দেখতে এদিন চাকদার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ভিড় জমান।