স্বামীর মারে অসুস্থ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধুর এমনটাই অভিযোগ বাপের বাড়ির লোকজনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তালদা গ্রাম পঞ্চায়েতের সোলেমান পুর গ্রামে। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ঘটে এবং এর পর এই স্বামী মারে গুরুতর অসুস্থ হন ওই গৃহবধূ পরে তাকে খন্ডরুই হাসপাতাল এবং এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার মর্মান্তিক মৃত্যু হয় গৃহবধূর পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম লক্ষী মন্ডল