রায়গঞ্জ: বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো, মোবাইল কেনায় শর্ত আরোপের বিরোধীতা সহ একগুচ্ছ দাবী নিয়ে ফের বকুলতলা মোড়ে আশা কর্মীদের বিক্ষোভ
বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো, মোবাইল কেনায় শর্ত আরোপের বিরোধীতা সহ একগুচ্ছ দাবী নিয়ে ফের রাস্তায় আশা কর্মীরা। বুধবার রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায় অবস্থান বিক্ষোভ করেন। সেখান থেকে নিজেদের দাবি নিয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিন দুপুরে আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা বলেন,বিক্ষোভের ৪৪ তম দিন ,স্বাস্থ্য দপ্তর সহ তাদের দাবি দাওয়া বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে তারপরও কোন সুরাহা মিলছে না।