নাবালিকার শ্রীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৬০ বছরের ব্যক্তি, চাঞ্চল্য নদীয়া জুড়ে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে শ্রীলতাহানির অভিযোগ উঠলো ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় দশটা নাগাদ। অভিযোগ, টিউশন পড়া শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্ত অজিত বিশ্বাস জোর করে নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় এবং তাঁর শরীরের বিভিন্ন অংশে অশালীনভাবে হাত দেয়। ভয়ে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার খবর পে