মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের ফিল্ডপাড়ায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের অধীনে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ সূচনা হল শনিবার সকালবেলা। প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে ১০০ মিটার কংক্রিট ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয়।