কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর সদর হাসপাতালে নবজাতক চুরি নাকি ছদ্মমাতৃত্ব? তদন্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল
কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যোজাত শিশু চুরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন করে তদন্ত। বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল হাসপাতালে এসে পৌঁছায় এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করে। জানা যায়, কয়েকদিন আগে এক প্রসূতি মহিলা ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হন। ইউএসজি রিপোর্টে তিনি অন্তঃসত্ত্বা বলে উল্লেখ থাকলেও, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান ওই মহিলার কোনও সন্তান নেই।