"আমাদের পাড়া আমাদের সমাধান"প্রকল্পের সাফল্য।জানা গেছে,আরামবাগের চাঁদুর সাঁতরাপাড়ায় দুটি রাস্তা দীর্ঘবছর ধরে বেহাল অবস্থায় ছিল।"আমাদের পাড়া আমাদের সমাধান"ক্যাম্পে মানুষ রাস্তা দুটি সংস্কার করার আবেদন করেছিলেন।আবেদনে সারা দিয়ে একটির জন্য প্রায় 1 লক্ষ 31 হাজার টাকা এবং আর একটির জন্য 2 লক্ষ 27 টাকা বরাদ্দ করেছে সরকার।শুক্রবার রাস্তা দুটির শিলান্যাস করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান।রাস্তা পাবে সেই খুশিতে উচ্ছ্বাসিত এলাকার মানুষ শিলান্যাসের পর মিষ্টিমুখ করেন।