ধর্মনগর: প্রয়াত ডেলিভারি বয় প্রসেনজিৎ-এর ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামল যুব সমাজ সহ সচেতন মানুষ
ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আইএসবিটি এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে সাধারণ মানুষ ও যুব সমাজ অংশ নেন। পাঁচ অভিযুক্ত অধরা থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি ওঠে। পরে আন্দোলনকারীরা জেলা পুলিশ সুপার অবিনাশ রাইয়ের সঙ্গে দেখা করলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।