এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শনে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন রবিবার চাঁচল ১ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের শুনানি কেন্দ্রগুলি ঘুরে দেখেন। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রবিবার বিকেল চারটা নাগাদ এমন ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়।