বুলবুলচন্ডী সোলাডাঙ্গা হরিজন ক্লাবের পরিচালনায় আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজোকে কেন্দ্র করে টানা আট দিন ধরে চলা বাউল গান ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল শুক্রবার। আজ শেষ দিনে পুজো প্রাঙ্গণে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেখানে বহিরাগত শিল্পীরা অংশগ্রহণ করেন।