এক ঝাঁক তারকা শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ উৎসব।শনিবার উৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো আরামবাগ হাই স্কুল মাঠে।জানা গেছে,এই উৎসব অন্যান্য বছর ২৬ শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত চলত।কিছু সমস্যার কারণে এই বছর এই উৎসব আগিয়ে নিয়ে আসা হয়েছে।এবছর ২২ থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ধরে চলবে অনুষ্ঠান।উৎসবে অঞ্চলিক অনুষ্ঠানের পাশাপাশি রাজ্য ও দেশের বিভিন্ন তারকা শিল্পীরা উপস্থিত হবেন।