প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে রামপুর অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর সহযোগিতায় বৃহস্পতিবার দিনভর রামপুর সহ একাধিক এলাকায় প্রায় ৮৫টি পথকুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। পাশাপাশি জলাতঙ্ক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও কুকুর কামড়ালে করণীয় বিষয়েও জানানো হয়।