কালীগঞ্জে বুথ লেভেল অফিসার কে মারধর এবং শারীরিক হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কালিগঞ্জ বিধানসভার ৬০ নম্বর পার্টের বুথ লেভেল অফিসার প্রাথমিক শিক্ষক আছরউদ্দিন শেখকে মঙ্গলবার এসআই আরের শুনানি চলাকালীন, এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে ঐ শিক্ষকের উপর চড়াও হন বড় চাঁদঘর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য এরশাদ মন্ডল, এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ।