গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার ধানতলা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে, ধৃত ঐ ব্যক্তির নাম গোপাল কুন্ডু বাড়ি নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা সিএডিসি পাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি অত্যাধুনিক নাইন এমএম ডিভিলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ধৃতকে আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।