ইটাহার: চাঞ্চল্য! প্রার্থীর নাম ঘোষণার আগেই অমল আচার্যর সমর্থনে ইটাহারে লাগানো ভোট প্রচারের হোডিং খুলে দিল নির্বাচন কমিশন
আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণার আগেই প্রক্তন বিধায়ক অমল আচার্যর নামে বুধবার ইটাহার চৌরঙ্গী মোড়ে নির্বাচনী প্রচারের কাজে হোডিং লাগায় কংগ্রেস। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন অমলের হোডিং খুলে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের প্রাক্কালে ইটাহারে শুরু হয়েছে জোড় রাজনৈতিক তর্জা। নির্বাচন কমিশনের দাবি প্রচারের আগে হোডিং লাগানো যায়না তাই খোলা হয়েছে। কংগ্রেসের অভিযোগ তৃণমূল ভয় পেয়ে এগুলো করছে। পাল্টা তৃণমূল শিবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।