আগত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব তৃণমূল নেতৃত্বের তরফে খেলা হবে কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিশ্চন্দ্রপুর এর ভিঙ্গল এলাকায় খেলা হবে কর্মসূচির সূচনা হলো। রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও যুব তৃণমূলের নেতৃত্বদের উপস্থিতিতে ক্রিকেট খেলার আদলে গ্রামের মহিলা পুরুষদের নিয়ে এই খেলার অনুষ্ঠান। সকল প্রান্তের মানুষের কাছে সরকারের সার্বিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য।