রায়গঞ্জে সরকারি বাসে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। বালুরঘাট থেকে রায়গঞ্জগামী বাসে কালিয়াগঞ্জ থেকে ওঠা এক মহিলা ও তাঁর নয় বছরের কন্যার সঙ্গে এই ঘটনা ঘটে। বাসে ভিড়ের সুযোগে এক মাঝবয়সী ব্যক্তি শিশুটিকে কোলে বসতে বললে পরে সে মায়ের কাছে অভিযোগ জানায়। মায়ের প্রতিবাদে বাসে উত্তেজনা সৃষ্টি হয় এবং রায়গঞ্জে পৌঁছে অভিযুক্তকে শিলিগুড়ি মোড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায় অভিযুক্তের নাম রঞ্জিত কুমার সাউ,বাড়ি মাটিগাড়াতে