এদিন এইআরও সহ নির্বাচন কমিশনের আধিকারিক ও কর্মীরা এই এলাকায় যান। তারা অসুস্থ ও বৃদ্ধ দু-জনের শুনানি করেন।শুনানিতে দু-জনেই অংশ নেন। আজ যাদের গৃহ-শুনানি হল। তাদের একজনের নাম অন্নপূর্ণা মন্ডল।তাঁর বয়স ৭৬ বছরের বেশি। তিনি পায়ের সমস্যার জন্য ভালভাবে হাঁটতে পারেন না। তাঁর বড় ছেলে তপন মন্ডল জানান, তারা নানা জায়গায় ভাড়া থেকেছেন। এখন তার মা এখানে থাকেন। ২০০২ এর তালিকায় তার নিজের নাম থাকলেও মায়ের নাম খুঁজে পাওয়া যায়নি।তাই বাড়িতে এসে গৃহশুনানি হল।