কালনার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে আয়োজিত দেবদাস স্মৃতি মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ছে দু’হাজার টাকা দামের বিশাল মিষ্টি। এক হাতে ধরা যায় না এমন এই মিষ্টি দেখতে ও কিনতে মেলায় ভিড় করছেন উচ্চ পরাভীর মানুষজন। গুড়ের পাকে তৈরি এই বড় মিষ্টি বানাতে লাগে প্রায় আড়াই কেজি ছানা এবং সময় লাগে দু’ঘণ্টারও বেশি। মেলা ঘুরে দেখা যায়, এই দামী ও বিশাল মিষ্টি দেখাই যেন অনেকের কাছে বিশেষ আকর্ষণ। কেউ উপহার দেওয়ার জন্য, কেউ আবার পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খাওয়ার আনন্দে।