ইটাহার: ভোটারদের আশ্বস্ত করতে পুলিশ অবজার্ভারকে সঙ্গে নিয়ে ইটাহারের কাপাশিয়া এলাকায় পুলিশ ও কেন্দ্র বাহিনীর যৌথ রুট মার্চ
নির্বাচনী হিংসার ভীতি দূর করে সাধারণ ভোটার দের প্রশাসনের প্রতি আস্থা ফেরাতে ইটাহারে পুলিশ অবজার্ভারকে সঙ্গে নিয়ে পুলিশ ও কেন্দ্র বাহিনীর যৌথ রুট মার্চ। মঙ্গলবার ইটাহার বিধানসভার কাপাশিয়া সহ বিভিন্ন এলাকায় যৌথ রুট মার্চ করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে বুথ পরিদর্শন করেন। কথা বলেন এলাকার সাধারণ মানুষদের সঙ্গে। জানা গিয়েছে, ইটাহারে ইতিমধ্যে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্র বাহিনী। আইনশৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে ইটাহারে লাগাতার রুট মার্চ চলছে।